গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি দুর্ধর্ষ চুরি, ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ সেপ্টে ২০২৬ ১০:০৯

গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি দুর্ধর্ষ চুরি, ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট

Manual1 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউপি বিএনপির নেতার বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিন ইউপির দক্ষিণ কানিশাইল গ্রামের মসজিদে কোবার সামনে বাড়ি মৃত ক্বারী ইউসুফ আলীর ছেলে ঢাকাদক্ষিন ইউপির সাবেক সাধারণ সম্পাদক ছালমান আহমদের এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিকেল ৩ টার দিকে বাড়িওয়ালা ছালমান আহমদের স্ত্রী, সন্তানদেরকে চিকিৎসার জন্য সিলেটে পাঠিয়ে তিনি কিছু সময় পর ঢাকাদক্ষিন নিজ ব্যবসা প্রতিষ্ঠান যান। নির্জন বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির স্টিলের জানালার রড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। রাত ৯ টার পরে ছালমান আহমদ বাড়িতে এসে জানালার রড ভাংগা দেখে এই ঘটনা দেখতে পান এবং প্রতিবেশী ও নিকটাত্মীয়ের অবগত করেন।

Manual7 Ad Code

বাড়ি ফাঁকা থাকার সুবাদে ঘরে প্রবেশ করে ২টি ষ্টিল আলমিরা, টেস্ট ড্রয়ার ও ওয়ারড্রপ ভেঙে তছনছ করে মালামাল, গলার চেইন, কানের দুল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুবৃত্তরা।

Manual6 Ad Code

এসময় ঘরে থাকা স্ত্রী ও মেয়ের লকেট সহ ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল, হাতের আংটি ৫টি , নগদ টাকা, কাপড়চোপড় ও ইলেট্রনিক্স মালামাল নিয়ে যায় বলে জানান ছালমান আহমদ। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন, সাংবাদিক ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গঠনাস্থল পরিদর্শন করেছেন। দিনে দুপুরে চুরি হওয়ায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকের আস্তানা গড়ে ওঠায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি পাচ্ছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

Manual7 Ad Code

এলাকাবাসী চুরিছিনতাই সহ অপরাধমূলক কর্মকা- নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ