রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ – মাহমুদুর রহমান দিলাওয়ার

প্রকাশিত:রবিবার, ০৬ সেপ্টে ২০২৬ ০৪:০৯

রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ – মাহমুদুর রহমান দিলাওয়ার

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবতার জন্য সর্বোত্তম আদর্শ ও মুক্তির পথ। তিনি ছিলেন দয়ালু, উদার ও দানশীল। শিশুদের প্রতি স্নেহ-মমতা এবং দুঃখী, অসহায় ও দুর্বল মানুষের প্রতি তাঁর সহমর্মিতা ছিল অনন্য। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করতে পারলে শান্তি, স্বস্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, বাধা-বিপত্তি ও বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি বিষয় প্রধান সহায়ক ছিল-মহাগ্রন্থ আল-কুরআন এবং কুরআনের আলোয় উদ্ভাসিত সর্বোত্তম চরিত্রের অধিকারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ। আল-কুরআন ও রাসুলের (সা.) আদর্শ আজও মানবজাতির সামনে বিদ্যমান। এই আদর্শ গ্রহণ করেই মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে।

Manual7 Ad Code

তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন শাখা আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল ওয়াদুদ ও সহকারী সেক্রেটারি জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মুকছিত আক্তার, বায়তুলমাল সেক্রেটারি আশিকুর রহমান ও অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামী কাউকে জান্নাতের গ্যারান্টি দেয় না; বরং মানুষকে জান্নাতের পথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করে এবং দিকনির্দেশনা দেয়। মানুষকে আল্লাহর গোলাম ও রাসুলের (সা.) আনুগত্যশীল হিসেবে গড়ে তুলতে চায়। খাঁটি ও পূর্ণ মুমিন হওয়ার আহ্বান জানায়।

Manual7 Ad Code

তিনি বলেন, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সুখী, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি ও খুন-খারাবি দূর করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মানবতার কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ