আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই : মুফতি রশিদুর রহমান ফারুক

প্রকাশিত:শনিবার, ১২ সেপ্টে ২০২৬ ০৯:০৯

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই : মুফতি রশিদুর রহমান ফারুক

Manual7 Ad Code

সুরমাভিউ:-  আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের কোনো বিকল্প নেই। কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা এবং ঈমান ও আমলকে সুরক্ষিত রাখার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুন্নাতের অনুসরণকে আরও দৃঢ় করতে হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, বৃহৎ এই ইসলাহী ইজতেমার মাধ্যমে মানুষ দ্বীনের প্রতি আরও অনুরাগী হবে এবং নিজেদের জীবনকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনার প্রেরণা লাভ করবে। তাই ইজতেমায় ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে আলেম-ওলামা, দ্বীনপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।

Manual7 Ad Code

তিনি আগামী ৩০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমাকে সফল করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের দ্বীনি ও ইসলাহী আয়োজন মানুষের মধ্যে ঈমান-আমল ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইজতেমাকে সফল করতে সর্বস্তরের তৌহিদী জনতাকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।

Manual4 Ad Code

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ এশা দক্ষিণ সুরমার চণ্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আগামী ৩০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে ও মাওলানা ফরিদ আহমদ এবং সেক্রেটারি শায়খ মুর্তজা আহমদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা নায়বে আমীর হাফিজ মাওলানা ফজলুর রহমান, মাধবপুরী।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি সাইফুল আলম, কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আব্দাল আহমদ খান, জেলা নায়বে আমীর ক্বারী আব্দুল মতিন, জেলা আমীর হাফিজ মাহবুব রহমান, যুগ্ম মহাসচিব শায়খ আহমদ আমীন, হাজী আব্দুল আহাদ, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা রওনক আহমদ প্রমুখ।

মাহফিলে আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সভাশেষে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ