২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১২ সেপ্টে ২০২৬ ০৯:০৯
সুরমাভিউ:- সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে ‘সম্মিলিত সামাজিক সংগঠন’-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সিলেটের সুপরিচিত সামাজিক ব্যক্তিত্ব ও অধিকার আদায়ের সংগ্রামীদের হয়রানি করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অধিকার আদায়ের কণ্ঠরোধ করা যাবে না। অতি দ্রুত এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।”
সভা থেকে অবিলম্বে সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের ও অন্যান্যদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এইচএমকিউ মইনুল ইসলাম আশরাফী এর পরিচালনায় প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা রেজাউল করিম জালালী, সিনিয়র সাংবাদিক কলম যোদ্ধা লিয়াকত আলী খান, মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটি সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মুক্তার আহমদ তালুকদার, সহ-সভাপতি মাসুম মিয়াজী, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুশ শহীদ খান, সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, মানবাধিকার বাস্তবায়ন পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, জাতীয়তাবাদী গণদাবি পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বকুল, মো. তুহিন গাজী, হোসাইন আহমদ, খায়রুল ইসলাম, ওলিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766