শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

প্রকাশিত:বুধবার, ১৬ সেপ্টে ২০২৬ ০৭:০৯

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদী-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি গ্রহণকালে শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশের ওপর গুরুত্বারোপ করে কয়েস লোদী বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী একটি নিরাপদ ও সুন্দর খেলার মাঠ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীতে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।”
তিনি বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই করে আইন ও বিধি অনুযায়ী সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সচেতন নাগরিকবৃন্দ আশা প্রকাশ করেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি দ্রুত সংস্কার ও উন্মুক্ত হলে ৪নং ওয়ার্ডসহ বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের হাতে স্মারকলিপিটি সচেতন নাগরিক সমাজের পক্ষে তোলে দেন সৈয়দ সারোয়ার রেজা ও ক্রীড়া সংগঠক সৈয়দ ফজলুল করীম মারজান।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, জয়নাল আহমেদ, আম্বরখানা স্টাফ কোয়ার্টারের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিসবা আহমেদ জেহিন,সুমন খান,সজিবুর রহমান রুবেল, রহিম আহমেদ, রাসেল আহমেদ, জাহিদ আহমদ, সুমন আহমদ, নাসরিন আহমেদ, জেমিন আহমদ, জামাল মিয়া, এমদাদুল হক মান্না, মাসুদ আহমেদ রুবেল,বখতিয়ার আহমেদ, ইকরাম চৌধুরী, ইমরান চৌধুরী,, রাফসান আহমেদ, তারেক,লিটন, মারুফ, শাহ আলম প্রমূখ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ