সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

প্রকাশিত:রবিবার, ২০ সেপ্টে ২০২৬ ১০:০৯

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

Manual2 Ad Code

সুরমাভিউ:-  শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত করার দাবিতে স্মারকলিপি দিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের কাছে সার্কিট হাউসে এই স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ফুয়াদ বিন রশীদ, সভাপতি মো. আলী আকিক, সহ সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সুয়েব আহমদ অভি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, অর্থ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাবুল মিয়া, আতাউর রহমান রজব, রাসেল আলী, সমাজকল্যাণ সম্পাদক দেলওয়ার হোসেন জয়, সাংস্কৃতিক সম্পাদক নিহার রঞ্জন, সাহিত্য সম্পাদক মামুনুর রশীদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফিরোজ উদ্দিন, আপ্যায়ন সম্পাদক ইমাম উদ্দিন কামাল, মো. ওয়াজেদ খান। এছাড়াও সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অন্তর্ভূক্ত বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

স্মারকলিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, সরকার গৃহীত বিদ্যুৎ সাশ্রয়ী নীতির প্রতি তারা নীতিগতভাবে শ্রদ্ধাশীল। তবে বর্তমানে রাত ৮টায় দোকানপাট বন্ধের বাধ্যবাধকতার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা, চাকরিজীবী ও সাধারণ মানুষ কেনাকাটার পর্যাপ্ত সময় পাচ্ছেন না। এর ফলে নগরীর স্বাভাবিক বাণিজ্যিক গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে এবং চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

Manual4 Ad Code

তারা আরও উল্লেখ করেন, সময়সীমা ১ ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হলে বিদ্যুৎ সাশ্রয়ের মূল উদ্দেশ্য ব্যাহত হবে না। ব্যবসায়ীদের সংগঠনগুলো থেকে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সদস্যদের উদ্বুদ্ধ করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। নগরীর সামগ্রিক বাণিজ্যিক স্বার্থ, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের ভোগান্তি নিরসনে মেলা বন্ধ এবং দোকানপাট খোলা রাখার সময়সীমা পুনরায় নির্ধারণের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান ব্যবসায়ীরা। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ