৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ আগ ২০২৬ ১০:০৮
সুরমাভিউ:- সিলেট মহানগর বিএনপির সভাপতির পদ ফিরে পেয়েছেন নাসিম হোসাইন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় তাঁকে মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে কাউন্সিলরদের ভোটে তিনি সিলেট মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও কৌশলগত কারণে দায়িত্ব পুনর্বিন্যাস করা হলে সভাপতির পদ নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়। সার্বিক বিবেচনা ও সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্র থেকে পুনরায় নাসিম হোসাইনকে সভাপতি পদে দায়িত্ব প্রদান/বহাল করা হয়।
পদ ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সিলেট মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ উপলক্ষে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাঁহাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
দায়িত্ব ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নাসিম হোসাইন জানান, কেন্দ্র তাঁর ওপর যে আস্থা রেখেছে, তিনি তার মর্যাদা রক্ষা করবেন। সিলেটে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
Helpline - +88 01719305766