প্রধানমন্ত্রীকে বুকে জড়িয়ে ধরলেন হেফাজত আমির

প্রকাশিত:রবিবার, ০৯ আগ ২০২৬ ১০:০৮

প্রধানমন্ত্রীকে বুকে জড়িয়ে ধরলেন হেফাজত আমির

Manual6 Ad Code

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বুকে জড়িয়ে ধরেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

Manual4 Ad Code

রবিবার (৯ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের এই সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়।

এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

Manual1 Ad Code

হেলিকপ্টার থেকে নেমে প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। পরে সড়কপথে তিনি বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Manual2 Ad Code