জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীকে জাসদ ও যুব জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

প্রকাশিত:বুধবার, ০৫ আগ ২০২৬ ১০:০৮

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীকে জাসদ ও যুব জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

Manual8 Ad Code

সুরমাভিউ:-  জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার উদ্যোগে (৫ আগস্ট) বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির, শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দে, বাংলাদেশ যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাশ প্রমুখ।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব জোটের নেতা জয় চন্দ্র, পলাশ সাহা, মো. ইকরাম, নিহার রঞ্জন সিং, রিংকু ঋষি, জাবেদ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্য, স্বৈরতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের সংগ্রামের প্রতীক। সেই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় শহীদ কর্নেল আবু তাহেরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ