দাখিলে পাঠানটুলা জামেয়ার ধারাবাহিক সাফল্য

প্রকাশিত:সোমবার, ১০ আগ ২০২৬ ০২:০৮

দাখিলে পাঠানটুলা জামেয়ার ধারাবাহিক সাফল্য

Manual8 Ad Code

সুরমাভিউ:-  এবারের দাখিল পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা। মাদ্রাসা থেকে ৩৩৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশ নেন ৩৭০ জন পরীক্ষার্থী। পাশের হার ৯০.৫৪%।

উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ অর্থাৎ এ প্লাস পেয়েছে ৬৬ জন। এছাড়া ১৩০ জন জিপিএ-৪ (এ), ৬১ জন জিপিএ-৩.৫০ (এÑ), ৫৫ জন জিপিএ-৩ (বি), ২৩ জন জিপিএ-২ (সি) পেয়েছে।

Manual8 Ad Code

জিপিএ ৫ প্রাপ্ত ৫০ জনের মধ্যে সাধারণ গ্রুপ থেকে ১৪ জন এবং বিজ্ঞান গ্রুপ থেকে ৫২ জন রয়েছেন।

এবারে মাদরাসা শিক্ষা বোর্ডের পাশের হার ৬৮.০৯%।

Manual2 Ad Code

উল্লেখ্য- গত বছর ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ২৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৮ জন উত্তীর্ণ হয়েছিল। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫০ জন। পাশের হার ছিল ৮২.০৭%।

Manual8 Ad Code

গত বছরের চেয়ে এবছর ফলাফলে কিছুটা পিছিয়ে ঐতিহ্যবাহী মাদ্রাসাটি। সব মিলিয়ে জাতীয় হিসেবে ভালো ফলাফল করেছে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেট।

Manual3 Ad Code

জামেয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী বলেন, অভাবনীয় এ ফলাফলের জন্য মহান রাব্বে কারীমের শুকরিয়া আদায় করছি। উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা ও মুবারকবাদ। জামেয়ার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দসহ এ ফলাফলের পিছনে যাদের শ্রম ও সাধনা রয়েছে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সাফল্যের ধারা যাতে অব্যাহত থাকে এজন্য সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ