মৌলভীবাজারে সাইফুর রহমান সড়কের সংস্কার কাজ পরিদর্শনে জাকির হোসেন উজ্জ্বল

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ আগ ২০২৬ ১০:০৮

মৌলভীবাজারে সাইফুর রহমান সড়কের সংস্কার কাজ পরিদর্শনে জাকির হোসেন উজ্জ্বল

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক সাইফুর রহমান রোডের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাটা পয়েন্ট থেকে এস আর প্লাজার সামন পর্যন্ত সড়কের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় তিনি কাজের মান, নির্মাণের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সড়কের কাজ যেন নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে জাকির হোসেন উজ্জ্বল পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা গেলে নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন পৌর নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে মৌলভীবাজার পৌরবাসীর উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করবেন।
সড়ক পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা যুবদল, জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ