মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য ১৭টি এ+সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

প্রকাশিত:সোমবার, ১০ আগ ২০২৬ ১০:০৮

মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য ১৭টি এ+সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ মোট ১৭টি এ+ অর্জন করেছে। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মুহিবুর রহমান একাডেমির ফলাফলে ২ জন গোল্ডেন এ+, ১৫ জন এ+, ৩৮ জন এ এবং ১৫ জন এ অর্জন করেছে। এবারের ব্যাচটি মুহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাকালীন ব্যাচ হওয়ায় এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আরও গৌরবের বিষয় হলো, প্রতিষ্ঠাকালীন সময়ে একাডেমিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীই এ+ অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠার প্রথম ব্যাচের এমন সাফল্য একাডেমির শিক্ষা কার্যক্রমের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

এই ব্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিশেষ গৌরবের অধ্যায়। মুহিবুর রহমান একাডেমির প্রথম শিক্ষার্থী হিসেবে একাডেমিতে ভর্তি হওয়া নুজহাত রহমান নোভা, যিনি একাডেমির মাননীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান স্যারের এবং মাননীয় রেক্টর জনাবা সালমা খানম চৌধুরী ম্যাডামের বড় কন্যা, তিনিও এবারের এসএসসি পরীক্ষায় অ+ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিষ্ঠাকালীন ব্যাচের সকল শিক্ষার্থীর এমন সাফল্য মুহিবুর রহমান একাডেমির ইতিহাসে একটি আবেগঘন ও গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এই অসাধারণ ফলাফল শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে এটি শিক্ষকবৃন্দের আন্তরিকতা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার সফল পরিণতি।

Manual8 Ad Code

মুহিবুর রহমান একাডেমির মাননীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান এবং মাননীয় ডিরেক্টর সালমা খানম চৌধুরী এ অসাধারণ ফলাফলে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Manual6 Ad Code

তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এই অর্জন তাদের আগামী দিনের পথচলায় আরও আত্মবিশ্বাসী করবে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

Manual2 Ad Code

মুহিবুর রহমান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ফলাফলকে প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা কার্যক্রম, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন।

২টি গোল্ডেন এ+সহ ১৭টি এ+ এবং শতভাগ পাসের এ সাফল্য মুহিবুর রহমান একাডেমির শিক্ষা কার্যক্রমে একটি নতুন মাইলফলক। প্রতিষ্ঠাকালীন ব্যাচের এমন গৌরবময় ফলাফল এবং একাডেমির প্রথম শিক্ষার্থীর এ+ অর্জন প্রতিষ্ঠানটির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ