২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১২ আগ ২০২৬ ০৯:০৮
সুরমাভিউ:- সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
বুধবার (১২ আগষ্ট) বিকেলে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগরীর ভিতরে এমন একটি হত্যাকান্ড কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান।
Helpline - +88 01719305766