সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

প্রকাশিত:শনিবার, ১৫ আগ ২০২৬ ০২:০৮

সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

Manual7 Ad Code
সুরমাভিউ:-  সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শনিবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে, জেলা শাখার সাধারণ সম্পাদক ছয়ফুল করিম চৌধুরী ও মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু।
Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় উদে¦গজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে। এখনই পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। নিরাপদ সড়ক চাই এটা শুধু দাবি নয়, আমাদের সবার অধিকার। সমাবেশে বক্তারা বলেন, মহাসড়কে ত্রুটিপুর্ণ, ফিটনেস ও রোড পারমিটবিহীন যানবাহন চলাচলের কারণেই দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক গাড়ি চালনা ও বেপরোয়া ওভারটেকিং মহাসড়কে দুর্ঘটনায় অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে। সড়কে মৃত্যুর মিছিল বন্ধে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশসহ প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে।

Manual6 Ad Code

এব্যাপারে নিসচা সিলেট ও মহানগর শাখার পক্ষ থেকে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো: ১। সড়ক দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের তত্বাবধানে মনিটরিং সেল গঠন করতে হবে এবং প্রশাসনের পাশাপাশি স্টেকহোল্ডাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২। দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ সম্পন্ন করতে হবে। ৩। মহাসড়কে ফিটনেস ও রোড পারমিটবিহীন যানবাহন সম্পূর্ণরুপে চলাচল বন্ধ করতে হবে। ৪। সড়ক পরিবহন ২০১৮ আইনের পূর্ণ প্রয়োগ বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে নতুন আইন প্রনয়ন করতে হবে। ৫। মহাসড়কে ট্রমা সেন্টার ও পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা রাখতে হবে। ৬। হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সহ-সভাপতি-আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, মোঃ আব্দুল হাছিব, মহানগর সহ-সভাপতি কামরুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, রাজিব ঘোষ, মহানগর সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক-সুহেল চৌধুরী, মহানগর অর্থ সম্পাদক শেখ মো: লায়েক মিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, মহানগর সাংগঠনিক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার, জেলা দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক মো: ইমতিয়ার হোসেন আরাফাত, মহানগর শাখার লিয়াকত আলী, জেলা দপ্তর সম্পাদক-ইবনে জাহান তানভীর, মহানগরের মুনসুর আহমদ, মহানগরের প্রচার সম্পাদক আহসান হাবিব, প্রকাশনা সম্পাদক আজমল আলী, জেলা আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, জেলার সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক-মোঃ মাজিদুর রহমান, মহানগরের ইমাম উদ্দিন কামাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মোস্তফা হোসেন সম্রাট, মহানগরের তানিয়া আহমেদ, জেলার মহিলা বিষয়ক সম্পাদক-নাছরিন সুলতানা, মহানগরের রুনা সুলতান, জেলার যুব বিষয়ক সম্পাদক-মোঃ জাহেদুর আলম রাফি, জেলা ও মহানগরের কার্যকরি সদস্য মো: শরীফ আহমদ, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফখরুল আল হাদি, ফয়সল আহমদ, মোঃ আবুল বশর সাকু আহমদ, মিয়া মো: রুস্তুম, মো: কামরুজ্জামান, আকবর মিয়া, আহমেদ ফুহাদ বিন রাশিদ, আব্দুল্লাহ এ মাসুম, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক লিপন, সেলিম আহমদ, মো: হাফিজুর রহমান, ইকরামুল হাসান লাহিন, মো: মুক্তার আহমদ, খায়রুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ