কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ আগ ২০২৬ ০৭:০৮

কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Manual7 Ad Code
সুরমাভিউ:-  সিলেটের কোম্পানীগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার টুকেরবাজার পয়েন্টে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক রানা, কওমী ইসলামি সমাজকল্যাণ পরিষদের সম্পাদক মুফতি মাহদি হাসান জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী।

Manual4 Ad Code

উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুক রানা, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, তাজুল ইসলাম, সাহিত্য সংসদের সভাপতি মো. মানিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, সমাজসেবক মাস্টার রাসেল আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন। তাদের ওপর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় ন। সাংবাদিক কবির আহমদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ ও বিস্মিত। যাঁরা সাংবাদিক কবির আহমদসহ পর্যটকদের ওপর হামলা চালিয়েছে তারা সাদাপাথর ও বাংকার লুটপাটে জড়িত চিহ্নিত চাঁদাবাজ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করুন। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ