মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমাম শাহ আলম’র অপসারণের দাবীতে মানববন্ধন

প্রকাশিত:শনিবার, ২২ আগ ২০২৬ ০৯:০৮

মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমাম শাহ আলম’র অপসারণের দাবীতে মানববন্ধন

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  বিগত সরকারের দোসর হিসেবে পরিচিতি ও এলাকায় নানাবিধ উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক বিভেদ সৃষ্টির অভিযোগে মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় মৌলভীবাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে মসজিদ প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক, তৌহিদী জনতা ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, একজন ধর্মীয় নেতার মূল দায়িত্ব সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা। অথচ অভিযুক্ত ইমাম দীর্ঘদিন ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ফিৎনা সৃষ্টি করে আসছিলেন। তার এমন বিতর্কিত ভূমিকার কারণে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধন থেকে সচেতন এলাকাবাসী প্রশাসনের কাছে নিম্নোক্ত দাবি জানান:
বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে ইমাম মাওলানা শাহ আলমকে অবিলম্বে মডেল মসজিদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। বিগত দিনে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে তার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মসজিদের ভাবমূর্তি ও পবিত্রতা রক্ষায় দ্রুত একজন সর্বজনগ্রাহ্য, যোগ্য ও নিরপেক্ষ আলেমকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দিতে হবে।
কর্মসূচি শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুততম সময়ের মধ্যে এই বিতর্কিত ইমামের অপসারণ নিশ্চিত না করে, তবে আগামীতে আরও কঠোর ও কঠোরতর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ