জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

প্রকাশিত:শনিবার, ২৯ আগ ২০২৬ ১১:০৮

জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি ও মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন জাহেনারা বেগম নামের তিন সন্তানের এক নারী।

Manual7 Ad Code

এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে ৬ নং আমল গ্রহণকারী আদালতে একটি সিআর মামলা ( নং১৩/২৬) দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী জাহেনারা বেগমের অভিযোগ, তার স্বামী রাশেদুল, পিতা-মৃত শব্দর আলী, গোপনে একাধিক বিয়ে ও পরকীয়ায় জড়িত রয়েছেন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলায় স্বামী ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি, মারধর ও হয়রানি করে আসছেন।

জাহেনারা বেগমের দাবি, তার প্রতিবাদকে দমিয়ে রাখতে সংশ্লিষ্ট থানার পুলিশের সহায়তায় তার বিরুদ্ধে একটি মিথ্যা চুরির মামলা দেওয়া হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়। একই সঙ্গে পুলিশের সহায়তায় তার ঘরের পিলারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Manual5 Ad Code

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তার স্বামীর সৎ ভাই লাভলুসহ কয়েকজন ব্যক্তি তাকে ও তার সন্তানদের বিভিন্ন সময় মারধর এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানার কিছু পুলিশ সদস্যের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

Manual5 Ad Code

জাহেনারা বেগম বলেন, স্বামীর কথিত অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে তিন সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি তাকে ও তার সন্তানদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কোনো প্রতিকার না পেয়ে ন্যায়বিচারের আশায় জাহেনারা বেগম সিলেট রেঞ্জের ডিআইজি ও সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি ও তার সন্তানরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে হয়রানি বন্ধ, নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বাদী জাহানারা বেগমের আইনজীবী জায়েদা বেগম বলেন, আমার বাদীকে তার স্বামী নির্যাতন করেছেন। তাই তিনি আদালতে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিচার প্রক্রিয়া চলমান রেখেছেন। আমরা ন্যায়বিচার প্রত্যাশী।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ