তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করাই আমার মূল লক্ষ্য : লিটন আহমদ

প্রকাশিত:শনিবার, ২৯ আগ ২০২৬ ০৯:০৮

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করাই আমার মূল লক্ষ্য : লিটন আহমদ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, ‘জুলাই যোদ্ধা’ সংসদ সিলেট জেলার আহ্বায়ক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। নিজেদের মধ্যে বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়াতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তারেক রহমানের নেতৃত্বে সেই সংগ্রামকে আরও এগিয়ে নিতে হবে। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, গোলাপগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। সততা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে ইনশাআল্লাহ গোলাপগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে হবে। দলের সাংগঠনিক শৃঙ্খলা মেনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে গোলাপগঞ্জের তৃণমূল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

তিনি শুক্রবার (২৮ আগস্ট) রাতে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল গ্রামে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual7 Ad Code

সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি সাহেদ আহমদ বরকতের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাসান ইমাদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুসেদ আহমদ, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মজনু আহমদ, সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ, বিশিষ্ট মুরব্বি সুহেল আহমদ চৌধুরী, মাতাব উদ্দিন, মানিক মিশা, আকিল মিয়া, ফরিদ মিয়া, জিয়া উদ্দিন, শ্রমিকদল নেতা আব্দুল হাকিম,
৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদ আলী।

সভায় ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় নেতাকর্মীরা আসন্ন উপজেলা নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ