রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ৩০ আগ ২০২৬ ০৮:০৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বাদ এশা আমতৈল গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর নিজ বাড়িতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গেদু মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরুজ্জামান, সাবেক সহ-সভাপতি লাল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য মানিক মিয়া, মাজার ফেডারেশনের সদস্য শাহ এনাম হোসেন, ৪নং রামপাশা ইউপি যুবদল নেতা সিরাজুল ইসলাম ধন মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলাউদ্দিন আলাই, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলি হোসেন, ১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া, জামশেদপুর ১নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক কবির আলম, আমতৈল ২নং ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউল হক, যুবদল নেতা গোসুদ্দিন, ১নং ওয়ার্ড যুবদলের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন, আব্দুল করিম সহ রামপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

Manual8 Ad Code

সভায় বক্তারা রামপাশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং অবহেলিত এলাকাগুলোর সমস্যা সমাধানে একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়া এবং আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ