২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ আগ ২০২৬ ০৭:০৮
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল ফেস্ট ২০২৬’।
সোমবার (৩ আগস্ট) নগরীর চৌখিদেখীস্থ স্পোর্টস কিংডম ইনডোরে আয়োজিত এ ফুটবল উৎসবে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ এবং সুস্থ বিনোদনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন ও সহ-ক্রীড়া সম্পাদক নাবিল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, তরুণদের মেধা, শক্তি ও সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই আমাদের এলাকার প্রতিটি তরুণ খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হোক। ভবিষ্যতেও তরুণদের জন্য এমন ইতিবাচক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের, সহ-সভাপতি শিকদার হোসেন আরিফ, সহ-সভাপতি ইমরান গাজী, কুতুব হাসান, জাহিদ হাসান পাভেল, আলভি আহমদ চৌধুরী, মাহমুদ হোসেন, মাকিন আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনাল খেলার বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ওমর মাহবুব বলেন, খেলাধুলার এমন আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এলাকার যুবসমাজকে নিয়ে আরও বড় পরিসরে ক্রীড়া ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766