২০ আগষ্ট থেকে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে

প্রকাশিত:সোমবার, ০৩ আগ ২০২৬ ০৮:০৮

২০ আগষ্ট থেকে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  দেশে ইঞ্জিন চালিত নৌযানের ডাটাবেইজ প্রনয়নের লক্ষ্যে দেশব্যাপী আগামী ২০ থেকে ২৯ আগষ্ট ইঞ্জিন চালিত নৌযানের শুমারীর তথ্য সংগ্রহ  কার্যক্রম পরিচালনা করা হবে।
এ বিষয়ে এক অবহিতকরণ সভা গত ২ আগষ্ট সকালে  মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভে লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় শুমারীর বিস্তারিত তুলে ধরেন জেলা পরিসংখ্যান  অফিসের উপপরিচালক আশফাকুর রহমান ভুঁইয়া। নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ কার্যক্রম বাস্তবায়ন করবে। সমুদ্রগামী,উপকুলীয়ও অভ্যন্তরীন জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান এর আওতায় থাকবে। ইতিমধ্যে লিস্টিং অপারেশনের মাধ্যমে দেশে ২ লক্ষ ৪৪ হাজার ৮০৮ টি  ইঞ্জিনচালিত নৌযান এর তথ্য সংগ্রহ করা হয়েছে। মাঠ পর্যায়ে এসব তথ্য যাচাই করে চূড়ান্ত করা হবে ২০ আগষ্ট থেকে ২৯ আগষ্ঠ শুমারী চলাকালীন সময়ে।
মৌলভীবাজার জেলার জন্য ১০ জন গণনাকারী নিয়োগ করা হয়েছে ও প্রাথমিকভাবে  জেলায় ৭ শতাধিক নৌযান এর তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্ঘটনা কবলিতদের সনাক্তকরণ ও তাদের আর্থিক  সহায়তাসহ তাদের প্রয়োজনীয় প্রশিক্ষনের জন্য এ ধরনের শুমারী অত্য ন্ত প্রয়োজনীয় বলে জেলা প্রশাসক তার বক্তব্যে এ শুমারী সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা, গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ