ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্টের কার্যালয়ে মাছ চাষ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ আগ ২০২৬ ০৭:০৮

ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্টের কার্যালয়ে মাছ চাষ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত এবং ‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’র সহযোগিতায় ১ মাস মেয়াদি মাছ চাষ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার দুপুর ২:০০ টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ।

Manual7 Ad Code

বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি সংস্থার সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’র উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা, সংগঠক এবং ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম।

ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এস সি ওমেন এমপাওয়ার প্রজেক্টের নির্বাহী পরিচালক ও সংস্থার উপদেষ্টা আফিকুর রহমান আফিক।
এছাড়া অনুষ্ঠানে সংস্থার সদস্য জুয়েল আহমেদ এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে রুমা বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ