নাছিরনগরের হরিপুর ইউনিয়নের নির্বাচনী প্রতিহিংসা নরহা মধ‍্য গ্রামে বিএনপির অফিস ভাংচুর

প্রকাশিত:শনিবার, ১৪ ফেব্রু ২০২৬ ০৭:০২

নাছিরনগরের হরিপুর ইউনিয়নের নির্বাচনী প্রতিহিংসা নরহা মধ‍্য গ্রামে বিএনপির অফিস ভাংচুর

Manual2 Ad Code

নাছিরনগর উপজেলা প্রতিনিধি:-  নাছিরনগরের হরিপুর ইউনিয়নের নরহা মধ‍্য গ্রামে বিএনপি সমর্থিত নাছির মিয়ার দোকান ও বাড়ীঘর লুট করে একই গ্রামের ঘোড়া সমর্থিত লোকজন।

Manual2 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনী কার্যক্রমের জন‍্য বাড়ীর পাশে রাস্তার নিকটে তার একটি দোকান ঘর রয়েছে যে ঘরটিকে স্থানীয় ও ইউনিয়নের নেতাকর্মীদের অফিস হিসেবে ব‍্যবহার করিতেন। ১৩ তারিখ শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের লাল খা মিয়ার ছেলে হাকিম,জামাল ও শাহ আলমে গংদের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের দেশীয় অস্ত্র দা,লাঠি, পল, শাবল ও রড দিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে দোকান ও অফিস ও বসত ঘর গুলোতে ভাংচুর করে।

Manual8 Ad Code

এ ব‍্যাপারে নাছির উদ্দিনের সাথে কথা বলিলে তিনি বলেন, আমি একজন নিরীহ মানুষ, গ্রামে আমরা তিন ভাই ছাড়া আমাদের কোন গোষ্টী নেই, গতকাল নির্বাচন হয়েছে আমরা বিএনপি আমাদের নরহা কেন্দ্রে ধানের শীর্ষ বিপুল ভাবে জয়লাভ করার ফলে আমার যে দোকান টি আমি বিএনপির অফিস হিসেবে ব‍্যবহার করেছি হঠাৎ করে মব সৃষ্টি করে ৭০-৮০ জন পুরুষদল দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকান ঘরে হামলা চালিয়ে লুটপাট করে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় আমি প্রাণভয়ে দৌড়ে ঘরে আশ্রয় নিলে আমার টিনের ঘরের চর্তুদিকে দা, লাঠি ও শাবল দিয়ে প্রায় ঘন্টা ব‍্যাপী আক্রমণ করে আমার দোকান ও বসত ঘর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি আমার ঘরের কারেন্টের মিটার টি ভেঙ্গে ফেলে। আমি নিরুপায় হয়ে ইউনিয়ন নেতা কর্মীদের জানালে হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জামাল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা জামাল সর্দার সহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি নেতারা আমাকে এসে উদ্ধার করে। আমার ভাই সাংবাদিক আছকির উদ্দিন নাছিরনগরের ওসি সাহেব ও এস আই সোহেল আহমেদ, এস,আই রনি গাজী কে বিষয়টি জানালে এস,আই মনির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ বিষয়টি রাতের বেলায় তদন্ত করেন।

এ বিষয়ে নাছির উদ্দিনের বড় ভাই মাফুজ মিয়া জানান, নির্বাচনের আগের দিন আমার বাড়ীর দক্ষিণ পাশে প্রায় ৩৬ টি গাছ (মাঝারী )কাঠ গাছ, ফলজ গাছ কেটে নিয়ে যায় ও কিছু গাছ ফেলে যায় এবং পুকুরের মাছগুলো জাল ফেলে চুরি করে নিয়ে যায়,আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। নির্বাচনের আগ থেকে ঐ লোকজন আমাদের প্রতিনিয়ত হুমকি -ধামকি দিয়ে আসছে,আমরা ধানের শীর্ষে ভোট দিলে আমাদের কে দেশ ছাড়া সহ বাড়ীঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে বলে ও আগে হুমকি প্রদান করে। বাংলাদেশ জাতীয়তা বাদী দল ধানের শীর্ষে ভোট দেয়া ও পক্ষ নেয়াকে কেন্দ্র করে এই সংঘবদ্ধ ঘোড়া মার্কার মামুনের লোকজন হামলা চালায়, আমরা নিরুপায় ও অসহায় আমার ৪ ছেলে সহ ৬ জন প্রবাসে থাকে আমাদের বাড়ীঘরে আমরা দু ভাই ও মহিলারা ছাড়া আর কেউ নেই। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ রিপোর্ট লেখা পযর্ন্ত থমথমে পরিস্থিতিকে বিরাজ করছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ