নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের জুড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বসতঘর থেকে ইয়াবা বিক্রির ৯১ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মাকিমপুর গ্রামের আবদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই এলাকার মনির মিয়ার কলোনিতে বসবাস করতেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জুড়ী থানাধীন দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মনির মিয়ার কলোনিতে দুলাল মিয়ার নিজ দখলীয় বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে দুটি প্লাস্টিকের কৌটায় রাখা মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একই ব্যাগে রাখা ৯১ হাজার ৫শ টাকা জব্দ করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।