সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন আহবায়ক, রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব মো: লুৎফুর রহমান

প্রকাশিত:Sunday, 25 Oct 2026 07:10

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন আহবায়ক, রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব মো: লুৎফুর রহমান

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে রেখাবুল আলম সায়েম কে আহবায়ক এবং প্রভাষক মো:লুৎফুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক মো:জহিরুল ইসলাম, মো: জাকির হোসেন, প্রভাষক মো:জামাল হোসেন। ২০০৬ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৬ খ্রিস্টাব্দ থেকে ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সিলেট বিভাগের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও উৎসাহ প্রদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র করে ৫ বার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকলেও নতুন উদ্যোগে আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করল সাবাস সিলেট সোসাইটি। এই আহ্বায়ক কমিটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির গঠন করবে। সদস্য হতে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদেরকে আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ করে প্রাথমিক সদস্য হওয়ার জন্য আহ্বান করা হলো।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ