সিলেটের শিক্ষক-প্রাবন্ধিক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

প্রকাশিত:Saturday, 24 Oct 2026 08:10

সিলেটের শিক্ষক-প্রাবন্ধিক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক ফয়সল আহমদ বাবুল। শিক্ষকতা ও লেখালেখিতে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার (২৪ অক্টোবর) অবিভক্ত বাংলার প্রখ্যাত জননেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শেরে বাংলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করেন শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মুর্শেদ।

Manual6 Ad Code

ফয়সল আহমদ বাবুল একজন প্রযুক্তিবান্ধব ও সৃজনশীল শিক্ষক। শ্রেণিকক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কার্যকর ব্যবহার, ডিজিটাল শিক্ষাসামগ্রী তৈরি এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান পরিচালনায় তিনি দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। প্রচলিত পাঠদানের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শিক্ষাকে আকর্ষণীয় ও শিক্ষার্থীবান্ধব করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিকাশেও তিনি কাজ করছেন।

Manual6 Ad Code

তিনি বর্তমানে সিলেট সদর উপজেলার সোনাতলাস্থ ঐতিহ্যবাহী সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্নাতকোত্তর পর্যায়ে এমপিএইচ, এমডিএস ও এমএড ডিগ্রিধারী। পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ পরিচালনায় দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’-এ সিলেট জেলা এবং সিলেট সদর উপজেলা পর্যায়ে একাধিকবার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

Manual7 Ad Code

বর্তমানে তিনি দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফয়সল আহমদ বাবুল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী গ্রামের সন্তান। তাঁর এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ