লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত:Sunday, 25 Oct 2026 09:10

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি

Manual2 Ad Code

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চললেও আগের থেকে তিনি অনেক ভালো আছেন।

Manual1 Ad Code

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ ইলিয়াস কাঞ্চনের শারিরীক অবস্থা সম্পর্কে চ্যানেল আই অনলাইনকে রবিবার দুপুরে এই তথ্য জানিয়ে বলেন, এখন তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহর ইচ্ছায় কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক ভালো আছেন।

প্রায় ১০ মাসের চিকিৎসা নিয়ে গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দিন সাতেক দেশে ছিলেন। ফিরে যাওয়ার পর তার কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও সেটা আর লাগছে না।

লিটন এরশাদ বলেন, কাঞ্চন ভাইয়ের ইমিনিউ থেরাপি দেয়ার কথা ছিল। এখন ঔষধের উপর চলছে। কথাবার্তায় জড়তা কেটে যাচ্ছে। হাঁটাচলায় তিনি আগের চেয়ে ভালো আছেন।

বর্তমানে ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে ‘বেদের মেয়ে জোসনা’ ছবির এই নায়ক। তার পুরোপুরি সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। প্রিয় দেশ থেকে দূরে থাকলেও আমার মন পড়ে আছে আপনাদের কাছে, নিরাপদ সড়কের আন্দোলনের কাছে।

Manual3 Ad Code

আমার অসুস্থতার সময়ে যারা খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।

Manual1 Ad Code