সিলেটে দুই সাংবাদিকদের উপর কতিপয় চিকিৎসকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত:Saturday, 31 Oct 2026 10:10

সিলেটে দুই সাংবাদিকদের উপর কতিপয় চিকিৎসকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Manual8 Ad Code

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের জিম্মি করে মারধরের ছবি ও সংবাদ সংগ্রহ করার সময় সিলেটের দুই সাংবাদিকের উপর কতিপয় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের নৃশংস হামলার প্রতিবাদে সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উত্তর জল্লারপার হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জল্লারপার পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর একটি নগ্ন আঘাত। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় ‘সিলেটভিউ২৪ ডটকম’-এর প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও ‘দৈনিক শ্যামল সিলেট’-এর আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল হামলার শিকার হয়েছেন। চিকিৎসকের মতো মহান পেশায় থেকে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা বলেন, ওসমানী হাসপাতালকে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের আখড়া হতে দেওয়া যাবে না। নার্স, আনসার সদস্য, ওয়ার্ডবয় কিংবা ইন্টার্ন চিকিৎসক—যার বিরুদ্ধেই অবহেলা বা অনিয়মের অভিযোগ উঠবে, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সাথে ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহেলা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বহিষ্কারের আল্টিমেটাম দেন। অন্যথায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বপ্রকার অনিয়ম নিয়ে বৃহত্তর সিলেটবাসী আন্দোলনে নামতে বাধ্য হবে।

Manual8 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ