আলিম পরীক্ষায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন

প্রকাশিত:Saturday, 31 Oct 2026 06:10

আলিম পরীক্ষায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন

Manual4 Ad Code

মো: আবু জাবের:-  স্বপ্নীল সাফল্যের অভিযাত্রায় এগিয়ে চলেছে সিলেটের পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা। ২০২৬ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি অর্জন করেছে সন্তোষজনক ফলাফল। এ বছর মাদরাসা থেকে ২৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী। পাশের হার ৯০ দশমিক ৬৪ শতাংশ।

Manual6 Ad Code

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৬ জন এবং সাধারণ বিভাগ থেকে ১১ জন।

এ ছাড়া A গ্রেডে ৮৪ জন, A- গ্রেডে ৬৩ জন, B গ্রেডে ২২ জন এবং C গ্রেডে ১৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৭৩ জন এবং সাধারণ বিভাগ থেকে ১৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির এ ফলাফল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি করেছে।

এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাদরাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Manual6 Ad Code

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ সাফল্য অর্জনে সংশ্লিষ্ট জামেয়ার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আরও ভালো ফলাফল অর্জন এবং মানসম্মত শিক্ষা প্রদানে জামেয়াকে এগিয়ে নিতে সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ