মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রী সুনিয়া আক্তারের মৃত্যু

প্রকাশিত:Friday, 30 Oct 2026 06:10

মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রী সুনিয়া আক্তারের মৃত্যু

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে এবং চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুনিয়া আক্তার বিষাক্ত সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হয়।
​পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তাঁর ১০ম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছে এবং আগামী রবিবার তাঁর শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই টেস্ট পরীক্ষা শেষ করে সামনে তাঁর এসএসসির (দাখিল) সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
​বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় তাঁকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
​মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও অকাল প্রয়াণে তাঁর পরিবার, সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

এ সংক্রান্ত আরও সংবাদ