সিলেটে উৎসবমুখর পরিবেশে ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:Saturday, 31 Oct 2026 10:10

সিলেটে উৎসবমুখর পরিবেশে ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

Manual8 Ad Code

“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন সোসাইটির ‘সদস্য সম্মেলন-২০২৬’ শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ২ ঘটিকায় সিলেট নগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সংগঠনের সদস্য মো: আফজল হোসাইনের পবিত্র কুরআন তিলাওয়াত এবং পারভেজ আহমদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালক মহসিন মর্তূজা।

 

Manual8 Ad Code

এতে প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জাকারিয়া এবং কো-চেয়ারম্যান ছিলেন মুনরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জসির আহমদ। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব  বেলাল আহমদ মুরাদ।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক এবং অত্র সংগঠনের উপদেষ্টা ডা. আলী আশরাফ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সেবা হসপিটালের চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  এনামুল হক মুন্না, তরুণ সমাজসেবক ও সংগঠক  শিব্বির আহমদ এবং ইসলামি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক  হেলাল আহমদ জালালী। এ ছাড়া আমন্ত্রিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা ফেরদৌস চৌধুরী, আয়শা ছিদ্দিকা প্রিয়া । বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের ভূমিকা অপরিসীম। মুমূর্ষু মানুষের জীবন রক্ষায় ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যরা যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। বক্তারা তরুণ প্রজন্মকে মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সম্মেলন শেষে সংগঠনের সার্বিক সাফল্য ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ