জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। তার সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সংগীত পরিবেশন করেন মৌলভীবাজারের গুণী শিল্পী নুরুল ইসলাম। দুই শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা হেমন্তের এই সন্ধ্যাটিকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।
নানা বয়সি সংস্কৃতিপ্রেমী ও শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও মৌলভীবাজারের সংস্কৃতিমনা মানুষদের জন্য এমন মানসম্মত নান্দনিক আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।