মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর বালিচাপা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ নভে ২০২৫ ০৯:১১

মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর বালিচাপা

Manual2 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:-  হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বালির নিচে চাপা দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘাতক স্বামী রাজন নিজে আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

Manual7 Ad Code

পুলিশের হেফাজতে নেওয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত শাপলা বেগম (১৯) নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে এ নিয়ে কথা কাটাটির এক পর্যায়ে রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেন।

Manual6 Ad Code

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কবির হোসেন জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঘাতক স্বামী বর্তমানে পুলিশে হেফাজতে রয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ