হবিগঞ্জে গাঁজা উদ্ধার আটক ২

প্রকাশিত:Tuesday, 29 Apr 2025 08:04

হবিগঞ্জে গাঁজা উদ্ধার আটক ২

Manual3 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুরে শুকনো মরিচের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় ৬ কেজি ভারতীয় গাঁজাসহ খলিল মিয়া (৩৮) এবং ইলিয়াস মিয়া (২৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৯ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান চলাকালে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে মরিচের বস্তা তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ০৬ কেজি গাঁজা উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির হল উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফুরুক মিয়ার ছেলে খলিল মিয়া (৩৮), এবং শাহাজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মসকুদ আলীর ছেলে ইলিয়াস মিয়া (২৬)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জব্দকৃত গাজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ