১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৭ এপ্রি ২০২৫ ১২:০৪
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলা তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামের তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ঘটনা স্হলে একজন নিহত।
শনিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যা ৬টায় এঘটনা ঘটে। ধান শুকানো কে কেন্দ্র করে এঘটনা সুত্রপাত ঘটে।
জানা যায় সেবক দাসের ছেলে পলাশ দাস ও একি গ্রামের চান মিয়া ছেলে সাকিল আহমেদ (২২) এর মধ্যে কথাকাটির জেরে একপর্যায়ে সাকিল কে আঘাত করলে সাকিল দৌড়ে বাড়িতে চলে যায়।
কিছুক্ষন পরে তার হাতে দেশী অস্ত্র বল্লম ( এক কাটি ) নিয়ে পলাশ কে খুজঁতে আসলে পলাশ কে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাস (২০) কে পেয়ে আঘাত করে।
সঙ্গে সঙ্গে মাঠিতে লুঠিয়ে পরে আশেপাশের মানুষ জড়ো হলে সাকিল আহমেদ পালিয়ে যায়৷
আহত অবস্থা প্রান্ত দাস কে নিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যর্ত চিকিৎসক ডাঃ মনি রানি তালুকদার পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সংবাদ পেয়ে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন, এবং তিনি জানান দ্রুত ঘটনা স্হলে পুলিশ পাঠান হয়েছে, নিহত প্রান্ত দাসের সুরতহাল রিপোর্টের পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে ফেরন করা হবে।
Helpline - +88 01719305766