‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ২৯ এপ্রি ২০২৬ ০৮:০৪

‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘ইঞ্জিনিয়ার্স মিট’ অনুষ্ঠিত হযেছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এর সভার আয়োজন করা হয়।

সভায় দেশের নির্মাণ শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন ইঞ্জিনিয়ারবৃন্দ।

‘কেএসআরএম’ এর এজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ও জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘কেএসআরএম’ এর জিমএম (বিজনেস ডেভলপম্যান্ট) ইঞ্জিনিয়ার কর্ণেল (অব.) আশফাকুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) আবু মাসুম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিভিল ও অ্যানভাইলনম্যান্ট ডিপপার্টম্যান্টের প্রফেসর ড. জহির বিন আলম, প্রফেসর ড. মোস্তাক আহমেদ ও প্রফেসর ড. মো. করিফুল ইসলাম প্রমুখ। এছাড়া সভায় সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কেএসআরএম ইস্পাতের সর্বোচ্চ গুনগতমান নিশ্চিতে আপোষহীন। শ্রেষ্ঠমানের রড সরবরাহ করে কেএসআরএম দেশের সর্বমহলে আস্থা অর্জন করেছে। এই আস্থা ও বিশ^াস ধরে রেখে কেএসআরএম দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ