মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের শোক প্রকাশ

প্রকাশিত:বুধবার, ২৯ এপ্রি ২০২৬ ১১:০৪

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের শোক প্রকাশ

Manual4 Ad Code

সুরমাভিউ:-  মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সোনালী ব্যাংক পি এল সি খাদিমনগর শাখার ম্যানেজার রাহুল সরকার এর শ্রদ্ধেয় পিতা অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক রাজকুমার সরকার  ২৯ এপ্রিল বুধবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় দেবপুর নূরপুরস্থ নিজ বাসভবনে ডায়বেটিস জনিত রোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করেছেন। ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু।

মৃত্যুকালে রাজকুমার সরকারের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অত্যন্ত অমায়িক ব্যবহার, নিরহংকারী গুণী শিক্ষক হিসেবে প্রিয় ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর কাছে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সর্বশেষ ২০০৪ইং সনে এলাকার দক্ষিণউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

Manual2 Ad Code

রাজকুমার সরকারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি এডভোকেট নাজমুল হোসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস তালুকদার।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ এক বিবৃতিতে প্রয়াতের আত্মার চিরশান্তিও কামনা করেন। প্রয়াতের পরিবারের পক্ষ থেকে ব্যাংকার রাহুল সরকার তার পিতার আত্মার চিরশান্তি কামনায় সকলের দোয়া ও আশীর্বাদ একান্ত ভাবে কামনা করেছেন।
উল্লেখ্য বুধবার বিকাল ৫ টায় সিলেট নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ