প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ এপ্রি ২০২৬ ০৭:০৪

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল

Manual8 Ad Code

সুরমাভিউ:-  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২ মে সিলেট সফরকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহসম্পতিবার বিকেলে নগরীর দরগাহ গেইট সংলগ্ন সুলেমান হলের সামন থেকে মিছিল শুরু করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual7 Ad Code

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য মিছবাউর রহমান, শেখ আব্দুল মনাফ, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, মোঃ আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই,  দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির আহমদ, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এড. রুহুল আমিন, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে সিলেটবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে। আমরা বিশ^াস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটছেন তাদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়েই উন্নয়নের নবদিগন্তের সূচনা হবে।

Manual6 Ad Code

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবস শাকিল মুর্শেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সফলতায় দিশেহারা হয়ে একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পরাজিত শক্তিরা নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারনায় লিপ্ত রয়েছে। এসমস্ত অপশক্তির বিরুদ্ধে আমাদের স্বোচ্ছার থাকতে হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ