১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৪ জুন ২০২৬ ০৯:০৬
সুরমাভিউ:- মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের ৫ জন প্রবাসী নিহত হওয়ায় এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের সহযোগিতায় প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট-লন্ডন বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্যের অবসান ঘটিয়ে বিমানকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিমান ও পর্যটন মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, দেশে এসে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও পারিবারিকভাবে যাতে তারা হয়রানির শিকার না হন সেদিকে প্রশাসনের দৃষ্টি রাখার অনুরোধ করেন।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766