৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৭ জুন ২০২৬ ০৮:০৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, ফলাফল বিশ্লেষন, উপস্থিতি বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় উদ্বুদ্ধ করতে সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সৈয়দুজ্জামানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের (সাবেক) সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল আলীম, অভিভাবক সদস্য সুলেমান তালুকদার, পিটিএ কমিটির সভাপতি জহুর উদ্দিন, যুব সংগঠক হারুন উর রশীদ, সহকারী শিক্ষক উত্তম চক্রবর্তী, খলিলুর রহমান, পরিমল বাবু, হিরা খানম, আব্দুল হালিম খন্দকার, আফিফ আহমদ, তাজ উদ্দিন, সুহেল আহমেদ প্রমুখ।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
Helpline - +88 01719305766