ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত:রবিবার, ১৪ জুন ২০২৬ ০৯:০৬

ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লোলগ্রাম এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ সিস্টেম পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল রবিবার (১৪ জুন) পরিদর্শন  শেষে তিনি এলাকার মুরুব্বীয়ান ও স্থানীয় যুবসমাজের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার মাত্র ৪ মাসেই দেশজুড়ে অভূতপূর্ব সাড়া ফেলেছে। প্রশাসন ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার কাজ চলছে। এই জনগণের সরকার জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর। আমাদের নেতা তারেক রহমান এমন এক বাংলাদেশ গড়তে চান যেখানে কোনো বৈষম্য থাকবে না, মেধার মূল্যায়ন হবে এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে। তারেক রহমানের মূল লক্ষ্যই হলো জনগণের হাতের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গঠন করা।

Manual1 Ad Code

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মেয়র সিলেট নগরীর কোনো প্রকৃত উন্নয়ন করেনি, বরং উন্নয়নের আড়ালে দলীয়করণ ও লুটপাটের মহোৎসব করেছে।  দেশে এখন জনগণের সরকার রয়েছে, সিলেট নগরবাসীসহ দেশবাসী নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন। কল্লোলগ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ সিস্টেমের দুর্দশা নিয়ে বলেন, দীর্ঘদিন এই কল্লোলগ্রামের মানুষ ছিলেন উন্নয়নবঞ্চিত। ফ্যাসিবাদী শাসনামলে কল্লোলগ্রামের রাস্তাঘাট সংস্কার না করে বছরের পর বছর দুর্ভোগে রাখা হয়েছে। কল্লোলগ্রাম আর অবহেলিত থাকবে না, সঠিক পরিকল্পনার মাধ্যমে এই এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করা হবে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ঘোষিত বাজেটকে দেশের শোষিত, বঞ্চিত এবং সাধারণ মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির এক যুগান্তকারী দলিল হিসেবে আখ্যায়িত কওে তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাল, ডাল, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সরকারের এই গণমুখী ও সাহসী পদক্ষেপ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিত্যপণ্যের বাজারমূল্য সহনীয় রাখতে ভূমিকা রাখবে। দেশের প্রতিটি খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানো এবং একটি বৈষম্যহীন, কল্যাণমুখী রাষ্ট্র গড়ার সুদূরপ্রসারী রূপরেখার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার এই বাজেট প্রণয়ন করেছে।

সমাজসেবী আমির উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, বেলাল উদ্দিন, হান্নু মিয়া, রজি মিয়া, আমিন উদ্দিন, .দুলা আহমদ, হিমেল আহমেদ শাহবুদ্দিন, নাবিল আহমদ, মাসুম আহমদ, আলেখ মিয়া, জসিম উদ্দিন, তাহমিদ আহমদ, আব্দুস সামা, ফরহাদ আহমদ, ফখর উদ্দিন, রফিক উদ্দিন, তাজ উদ্দিন, আব্দুন নুর, নুর, সুবেদ আহমদ, জুবেদ আহমদ, মুহিন আহমদ, সালাউদ্দিন, এমদাদ আহমদ সাফওয়ান আহমদ, আরিয়ান আহমদ, রাইয়ান আহমদ, জেনাম আহমদ, আশুর মিয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বীয়ান এবং বিপুল সংখ্যক যুবসমাজ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ