ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

প্রকাশিত:রবিবার, ২৬ জুলা ২০২৬ ০৮:০৭

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে ‘কুশিয়ারা খেলাঘর আসর’। দীর্ঘ ৭৫ বছর ধরে শিশু-কিশোরদের মানসিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়া খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে ফেঞ্চুগঞ্জের পালবাড়ি এলাকায় এই নতুন শাখা আসরটি যাত্রা শুরু করল।

Manual5 Ad Code

এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কচুয়া বহর এলাকার ‘মনিরুল টিটু’র আনোয়ারা’-য় স্থানীয় শিশু-কিশোর ও অভিভাবকদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। খেলাঘর আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে এবং সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে শিশুদের যোগ্য করে তোলার প্রত্যয় নিয়ে সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

মনিরুল টিটুর সভাপতিত্বে এবং সুকান্ত রায়ের সঞ্চালনায় সভায় খেলাঘর সিলেট জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল এবং সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন সনৎ দেব, নাহিদ আহমদ, পারভেজ আহমদ, শম্পা রানী দে, সুকুন্ত কুমার রায়, ইমন চন্দ, জয় ও সনৎ কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual4 Ad Code

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট ‘কুশিয়ারা খেলাঘর আসর’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মনিরুল টিটু, যুগ্ম আহ্বায়ক ইমন তুষার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সুকান্ত কুমার রায়। কমিটির সাধারণ সদস্যরা হলেন—জয় চন্দ, সনৎ দেব নাথ, মাহিদ আহমদ, সম্পা দাস, তৃষা দেব ও প্রিমা নাথ।

Manual3 Ad Code

আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ