১১ দলীয় ঐক্যের শনিবারের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুলা ২০২৬ ০৬:০৭

১১ দলীয় ঐক্যের শনিবারের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান

Manual6 Ad Code

সুরমাভিউ:-  গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আইনজীবীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবী নেতৃবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা আইনজীবীদের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী শনিবারের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Manual1 Ad Code

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন-এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন, অ্যাডভোকেট মো. আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট মো. সোলেমান আলী, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট নাজমুল হুদা, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম, ব্যারিস্টার আবুল ফজল চৌধুরী, অ্যাডভোকেট মোজাম্মেল আলী, অ্যাডভোকেট সালেহ আহমদ এবং অ্যাডভোকেট আব্দুল গফ্ফার প্রমূখ।

Manual3 Ad Code

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী ২৫ জুলাইয়ের সিলেট বিভাগীয় সমাবেশকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসমাগমপূর্ণ করার মাধ্যমে জনগণের প্রত্যাশা ও ঐক্যের বার্তা তুলে ধরতে তারা আইনজীবীসহ সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

Manual2 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণআন্দোলনের চেতনা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান আরও সুসংহত করা প্রয়োজন। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। এলক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সিলেটে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। আইনজীবীসহ সর্বস্তরের মানুষকে সমাবেশে অংশ নিয়ে গণরায়ের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ