২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৪ অক্টো ২০২৬ ০৮:১০
সুরমাভিউ:- ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ স্কুল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গভর্নিং বডির সভাপতি বদরুজ্জামান সেলিম বলেন, “এই বিদ্যালয় থেকে বহু গুণী ও খ্যাতনামা ব্যক্তি বের হয়ে দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও জানান, প্রায় ২০ বছর ধরে অসম্পূর্ণ থাকা বিদ্যালয়ের পুরাতন মসজিদটির নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করে পুনর্র্নিমাণ কাজ শুরু করা হয়েছে এবং শতবর্ষ অনুষ্ঠানের আগেই তা শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া শতবর্ষ উদযাপনের আগেই বিদ্যালয়টি সরকারীকরণের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে বলে তিনি উল্লেখ করেন। তবে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীসংখ্যার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সবাইকে সার্বিক মানোন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষকদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শতবর্ষের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল প্রাক্তন শিক্ষার্থীদের (এইডেডিয়ান) কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে জানানো হয়, শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘শতবর্ষে দি এইডেড হাই স্কুল’ নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে।
গৃহীত সিদ্ধান্তসমূহ: লোগো উন্মোচন: আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে শতবর্ষ পূর্তির লোগো উন্মোচন করা হবে। মূল অনুষ্ঠান: আগামী ২০২৮ সালের ৬, ৭ ও ৮ জানুয়ারি (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) ৩ দিনব্যাপী শতবর্ষ উদযাপিত হবে। কমিটি গঠন: অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
১৯৭০ ব্যাচের শিক্ষার্থী ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে এসময় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, রমাপদ ভট্টাচার্য্য, বনমালী কুমার রায়, আব্দুল্লাহ আল মামুন, ডা. মোস্তফা শাহজামান চৌধুলী, শামসুল বাছিত শ্যারো, মো নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মুমিন আলম, নাসির উদ্দিন আহমদ, মো. মরহম আলী, মো. নাজিম উদ্দিন পান্না, মো. আমিনুল ইসলাম ডিনেস, ইয়হিয়া আহমদ, ডা. শামীম আহমদ, মো. সাদেকুর রহমান, মো. শাহেদ আহমদ রুহেল, এটিএম ইকবাল, দেওয়ান আল আমিন, মো. নওশাদ হোসেন, মো. শাওন আহমদ, মোহাম্মদ মামুনুর রহমান, মো. জাফর সাদেক, মোহাম্মদ এহছানুল হক তাহের, এবিএম আয়াত হোসেন, হাসান আহমদ শাহীন, মো. আমিনুর রহমান তামিম, মো. মাহবুব ইকবাল মুন্না, আবু মোহাম্মদ ইমতিয়াজ খান, তাহমিদুল হাসান জাবেদ, সাদেক আহমেদ সুহেল, ফয়ছল মো. আবুল মহসীন, মো. মশিউল আলম মামুন, মো. সেলিম আহমদ, মকসুদ আহমদ, এস এস রশিদুল ইসলাম, সমিরন তালুকদার, রতন রায়, আব্দুল আহাদ নাসিম, মনজ কান্তি দে, এডভোকেট হোসেন আহমদ সিপন, গোলাম বারিক।
সভায় বক্তারা বলেন, শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘শতবর্ষে দি এইডেড হাই স্কুল’ নামে একটি একটি একাউন্ট করা হয়েছে। প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এইডেডিয়ানরা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তারা সবাই যাতে এই মেসেজটি পায় এই স্কুলটি শর্তবর্ষ পালন করছে। স্যারদের বেত্রাঘাত খেলে যেই জায়গায় বেত্রাঘাত পড়বে, সেই জায়গা নাকি বেহেশতে যায়। এসময় অনেকে তাদের স্মৃতির কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766