প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

প্রকাশিত:শুক্রবার, ২৪ জুলা ২০২৬ ১১:০৭

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বরাবরে সিলেট জেলা কর আইনজীবী সমিতি স্মারকলিপি প্রদান করেছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৪ জুলাই) রাতে নগরীর কুমারপাড়াস্থ মন্ত্রী বাসভবনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ‘ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী খায়রুল আলম, সদস্য আয়কর আইনজীবী কামাল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

স্মারকলিপিতে জাতীয় স্বার্থ, সর্বসাধারণের জীবনযাত্রার ব্যয় এবং ব্যবসার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৬টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো হলো সব ধরনের ব্যবসা ও পেশায় ১% টার্নওভার ট্যাক্স রহিত করে পূর্বের ন্যায় ৪ কোটি টাকার ওপরে ১% হারে ট্যাক্স ধার্য করা। সঞ্চয়পত্রে উৎস পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১৫% কর রহিত করে পূর্বের চূড়ান্ত করদায় বহাল করা। আপীল পর্যায়ে ১% কর পরিশোধের নিয়মটি বাতিল করা। অংশীদারি ফার্মের আয়কে প্রস্তাবিত কোম্পানির কর হারের অনুরূপ ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে ব্যক্তি শ্রেণির কর হার অনুযায়ী ধার্য করা। ই-রিটার্ন ওয়েবসাইট ১ জুলাই থেকে কার্যকর না হওয়ায় রিটার্ন দাখিলের সময়সীমা ১ জুলাই হতে ৩১ শে অক্টোবর পর্যন্ত প্রণোদনাসহ বর্ধিত করে পর্যায়ক্রমে ৩০ জুন ২০২৭ পর্যন্ত রিটার্ন দাখিলের বিদ্যমান সময়সূচি পূণরায় বিবেচনা করা।

Manual4 Ad Code

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, জাতীয় সংসদে আইনটি পাশের পর ই-রিটার্ন ওয়েবসাইটে রিটার্ন দাখিল করতে গিয়ে সাধারণ করদাতারা নানা জটিলতা ও আর্থিক চাপে পড়ছেন। তাই ব্যক্তি শ্রেণির করদাতাদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত সংশোধনগুলো এনে দ্রুত পুনরায় গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ