ঢাকাস্হ জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ২২ জুলা ২০২৬ ১১:০৭

ঢাকাস্হ জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে কামরুল-এলাহী-জসিম-লোকমান সমন্বয় পরিষদের উদ্যোগে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ( ২২ জুলাই) দুপুরে মৌলভীবাজার  শহরের বেঙ্গল কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ তাদের প্যানেলের পরিচিতি তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে নির্বাচন, সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সম্প্রতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তন ” এ শ্লোগান কে সামনে নিয়ে দেশের খ্যাতিমান চিকিৎসক ডা কামরুল হাসান তরফদার এর নেতৃত্বে একটি প্যানেল আসন্ন  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ প্যানেলে সভাপতি পদে ডা: কামরুল হাসান তরফদার সহ সভাপতি ( জালালাবাদ) মো. এহছানে এলাহী,  সহ সভাপতি ( সিলেট)  তোফায়েল খান, সহ সভাপতি ( মৌলভীবাজার)  ডা: সৈয়দ মুস্তাক আহমেদ, সহ সভাপতি ( সুনামগঞ্জ) ডা: সৈয়দ উমর ফারুক, সহ সভাপতি ( হবিগঞ্জ)  মো. সফিকুল বারী, সহ সভাপতি ( মহিলা)  ডা: সামিয়া মুবিন, সাধারণ সম্পাদক এড জসিম উদ্দিন কোষাধ্যক্ষ সৈয়দ লোকমান আহমেদ যুগ্ম সম্পাদক -১ মো জাকির হোসেন, যুগ্ম সম্পাদক -২ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আনহার আহমদ সমশাদ, সাংগঠনিক ও জন সংযোগ সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, শিক্ষা সাহিত্য ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী, ক্রীড়া চিত্ত বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক ক্যাপ্টেন( অব) মিজানুর রহমান আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম তফাদার। বিভিন্ন ক্যাটাগরির সদস্য আলাউদ্দিন আল আজাদ, জাহিদ আহমেদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, মো: সুজন মিয়া, মল্লিক আহসান উদ্দিন সামী মো: মোজাম্মেল হোসেন চৌধুরী, নেওয়াজ চৌধুরী ও এড: আফসার উদ্দিন চৌধুরী এবং সদস্য জালালাবাদ পদে লে: কর্ণেল একেএম নাজমুল ইসলাম, ড সৈয়দ শাহ এমরান, মো. শামছুল ইসলাম,  রোটা: মো মতিউর রহমান, সৈয়দ মোহাম্মদ আবদুল হাকীম তাহরী, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, এ এফ মো: ছদরুল আলম চৌধুরী ও মো নঈমুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর নির্বাচন আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র, ৩৯ সিটি স্কয়ার, ঢাকা-এ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ