৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৮ জুলা ২০২৬ ০৯:০৭
সুরমাভিউ:- সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তনের অঙ্গীকার এই স্লোগানকে সামনে নিয়ে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র ২০২৬-২৭ সেশনের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে কামরুল-লোকমান পরিষদের মাধ্যমে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন হবিগঞ্জের কৃতিসন্তান মোহাম্মদ বারি আউয়াল।
সহ সভাপতি পদপ্রার্থী বারি আউয়াল এর সমর্থনে গত ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সেন্ট্রাল কমিটির চেয়ারপার্সন সালেহ আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিটর সাবেক সভাপতি এটিএম শোয়েব আহমদ চৌধুরী, সিলেট গ্যাস ফিল্ডে সাবেক জিএম মুহিত উদ্দিন আহমদ, অব. ব্যাংকার শামীম রশীদ চৌধুরী, গোয়াইনঘাট কলেজের সহকারী অধ্যাপক দেলওয়ার হোসেন, হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকাদক্ষিণ কলেজের সহকারী অধ্যাপক মারুফ আহমদ, ব্যবসায়ী সাব্বির আহমদ, ইতিহাদ এয়ারওয়েজ সিলেটের প্রাক্তন ম্যানেজার আব্দুল্লাহ জাবেদ, ট্যাভেল ব্যবসায়ী জীবন দাশ, সাবেক শিক্ষক সাধন চন্দ্র, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, সাংগঠনিক সম্পাদক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ইবনে সিনা ফার্মসিটিক্যালের সাবেক ইনচার্জ মুফতি সুহেল আহমদ প্রমুখ।
এছাড়াও সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সিলেটের ৪ জেলার শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়নে প্রতি ৩ মাস অন্তর অন্তর এক সভার করার প্রস্তাব করা হয়। ১৯৮৫ সালে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র সহযোগিতায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক-র বড় ভাই মরহুম স্বর্ণপদক প্রাপ্ত চিত্রশিল্পী এম.এ রউফ রাজধানীর কাওরান বাজারে চিত্র প্রদর্শনীর আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে আফিকুর রহমান আফিক অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766