সুনামগঞ্জে বন্যার্তদের জন্য বিজিবির মেডিকেল ক্যাম্প

প্রকাশিত:সোমবার, ১৩ জুলা ২০২৬ ১০:০৭

সুনামগঞ্জে বন্যার্তদের জন্য বিজিবির মেডিকেল ক্যাম্প

Manual4 Ad Code
সুরমাভিউ:-  সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বিজিবি। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

‎মেডিকেল ক্যাম্পেইনে বিজিবির সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মেজর চৌধুরী ইমরান মাহমুদ ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নাজমুল আরেফিন পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ  বিনামূল্যে বিতরণ করা হয়।

Manual1 Ad Code

‎২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত দায়িত্ব। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ