সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে মহানগর জমিয়ত নেতৃবন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ জুলা ২০২৬ ০৭:০৭

সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে মহানগর জমিয়ত নেতৃবন্দের সৌজন্য সাক্ষাৎ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

Manual7 Ad Code

১৪ জুলাই মঙ্গলবার বিকাল পৌণে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেন।

Manual1 Ad Code

মহানগর জমিয়তের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী।

Manual5 Ad Code

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ সভাপতি যথাক্রমে প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আহমদ কবির, মাওলানা মোসাদ্দিক আহমদ, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা সদরুল আমিন, মাওলানা আহমদ ছগির, সহ সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা হোসাইন আহমদ, সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা অলিউল্লাহ, সমাজসেবা সম্পাদ রেজাউল হক এল এল এলবি, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের, মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।

Manual8 Ad Code

নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জমিয়ত নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ