শনিবার (১১ জুলাই) মৌলভীবাজার শহরের বড়হাট, বারইকোনা ও সৈয়ারপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ অবস্থায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা যুবদলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন খাদ্যসামগ্রী পেয়ে বন্যার্ত পরিবারগুলো সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।